প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ২:০৮ পিএম (ভিজিট : ২৪১)

X
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায়ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দাউদকান্দি হাইওয়ে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে ত প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সার্জেন্ট সাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁঞা, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ ওবায়েদুল হক, সাংবাদিক হাবীবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, গৌরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ শেলিনা আক্তার, নিসচা'র দাউদকান্দি উপজেলার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন, সাংবাদিক কামরুল হক চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন প্রমূখ।
ওপেন হাউজ ডে এর আলোচনায়, বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ কল্পে বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় চালক, শ্রমিক, জনতা, রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি সহ বিভিন্নস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস