কমলগঞ্জে ছড়া থেকে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আলমগীর হোসেন, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভেজ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারে বাজারের

2022-11-13T15:45:37+00:00
2022-11-13T15:47:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ছড়া থেকে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আলমগীর হোসেন, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৩:৪৫ পিএম  আপডেট: ১৩.১১.২০২২ ৩:৪৭ পিএম  (ভিজিট : ২৬৫)
X


মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে পারভেজ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারে বাজারের জন্য নতুন ভবন নির্মান কাজ চলছে। এই নির্মান কাজ তদারকি করছিলেন কুলাউড়া উপজেলার
পশ্চিম ভাগ এলাকার পারভেজ মিয়া (২৫)।

নির্মানাধীন ভবনের পাশ্ববর্তী ডালুয়া ছড়া থেকে পানির পাম্পের মেশিন দিয়ে ভবনে পানি দেয়া হতো। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এলাকাবাসী ডালুয়া ছড়ায় পানির পাম্পের সহ যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।

ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া খবর জানতে পেরে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে দুপুর ২টায় কমলগঞ্জ থানার এএসআই পবিত্রের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার তৎপরতা শুরু করেছে। কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধনতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মুত্যু হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy