টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

সাইফুল ইসলাম , টেকনাফ

সারাবাংলা

টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল

2022-11-13T16:03:37+00:00
2022-11-13T16:03:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে বিদেশি অস্ত্রসহ যুবক আটক
সাইফুল ইসলাম , টেকনাফ
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:০৩ পিএম   (ভিজিট : ২০২)
X

টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ১ রাউন্ড গুলি ১টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব‍্যক্তি হলেন, টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র আব্দুল আমিন প্রকাশ জিসান (২৫)।

রোববার (১৩ নভেম্বর) এ সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী থানার চৌকষ অফিসার ইন্সপেক্টর অপারেশন আব্দুর রাজ্জাক, এসআই সাজ্জাদ সজিব ও এএসআই সাখাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার ১২ নভেম্বর বিকাল ৫টার দিকে সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, গুলি, ম্যাগজিনসহ উক্ত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

এসময় আটক আসামির ব‍্যবহৃত কালো রংয়ের একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। ওসি আরও বলেন, আটক ব‍্যক্তি দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। অবশেষে পুলিশ সদস্যরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy