সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যেরা।

2022-11-13T16:13:39+00:00
2022-11-13T16:13:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:১৩ পিএম   (ভিজিট : ২০৫)
X

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যেরা। রোববার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার গেদরা মারাধার গ্রামের নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৫) ও ঠাকুরগাঁও থানার চামেম্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে আসাদুজ্জামান (২৭)।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল-ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তারা সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy