তাড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

2022-11-13T16:24:00+00:00
2022-11-13T16:24:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৬৮)
X

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আজিম উদ্দিন একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে ৪ বছর বয়সী শিশুটিকে প্রতিবেশী দাদা আজিম উদ্দিন তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy