দিনাজপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের খানসামায় ধান ক্ষেত থেকে একরামুল হক নামে এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনাজপুরের খানসামা

2022-11-13T16:30:34+00:00
2022-11-13T16:30:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

দিনাজপুরের খানসামায় ধান ক্ষেত থেকে একরামুল হক নামে এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউপির ভুল্লারডাঙ্গা বাজার ও পুলহাট বাজারের মধ্যস্থল মিল চাতালের পার্শ্বে একজনের ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে রবিবার সকালে স্থানীয় ভুট্টা চাষী মিজানুর রহমান ওই মৃত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে খবর দিলে ছুটে আসেন এলাকাবাসী ও পুলিশ। নিহত একরামুল হক (৫৬) খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের তেলিপাড়া গ্রামের ঘটু মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুলহাট বাজারসহ খানসামার বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ করে খাদ্যদ্রব্য বিক্রি করতেন।

নিহতের পরিবারসহ পুলিশ জানায়, খানসামার তেলিপাড়া গ্রামের নিহত একরামুল স্থানীয় পুলহাট বাজারসহ বিভিন্ন গ্রামে ফেরি করে ভাঙারি সংগ্রহ করে খাদ্যদ্রব্য বিক্রি করতেন। প্রতিদিনের মত গত শনিবার সকাল ৮টার দিকে ব্যবসার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়। গ্রামে ঘুরে ঘুরে সন্ধ্যার পর পুলহাট বাজারে দোকান করার পর ভ্যান রেখে নিখোঁজ হয় সে। রাতে আত্বীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয় তার ছেলে অহিদুল ইসলাম। তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাওখায়াত হোসেন লিটন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তিনি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভাঙারি সংগ্রহ করে ঝাল মুড়ি, কটকটি, বাদামসহ বিভিন্ন খাবার বিক্রি করতেন। আর রাতে পুলহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঝাল মুড়ি বিক্রি করে সংসার চালাতেন।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় জানান, প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে প্রকৃত ঘটনা। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy