ভারত গেল বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ভারত গেছেন। রোববার

2022-11-13T17:53:10+00:00
2022-11-13T17:53:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারত গেল বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দল
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১৯২)
X

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চার দিনের সফরে ভারত গেছেন। রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা করেন।

বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নওরোজ এহসান। সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন কর্মকর্তা। এর মধ্যে চারজন বিশেষ প্রতিনিধি রয়েছেন।

বিজিবির প্রতিনিধি দলটি রোববার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি অতুল ফুলজেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, কলকাতায় ১৩-১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফেরত আসবেন। বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy