আশুগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম (ভিজিট : ২৬৯)

X
আড়াই মণ গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব (১৪) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাছের ড্রামের ভিতর ও গাড়ির বডির নিচ থেকে।
রোববার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়। রোববার দুপুরে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক মো. আলমগীর (২১) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার হড়িয়া গাইবাজার এলাকার মো. আজিজুলের ছেলে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রোববার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় পিকআপ ভ্যানসহ মো. আলমগীরকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত পিকআপ ভ্যান তল্লাশি করে পিকআপ ভ্যানে থাকা মাছের ড্রামের ভিতর ও গাড়ির বডির নিচে অভিনব কায়দায় বক্সের ভিতর থেকে ৫০ বান্ডিলের ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি একজন চিহ্নিত মাদক কারবরি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম