প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৭:৪১ পিএম (ভিজিট : ২৭৫)

X
নীলফামারীর ডোমারে প্রতিবেশীর চলাচলের রাস্তায় কয়েক দফায় গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে বাবুপাড়ায় এমন দৃশ্য চোখে পড়ে।
উল্লেখিত গ্রামের বাসিন্দা মৃত আলী আর্জনের ছেলে সবুর আলী জানান, এশিয়ান হাইওয়ে থেকে পূর্বদিকে আমার বাড়ী পর্যন্ত প্রায় একশ ফিট চলাচলের রাস্তা রয়েছে। ওই রাস্তাটি সম্পূর্ণ আমার জমিতে থাকলেও মাত্র আট দশ ফিট জমি প্রতিবেশী সতিশ চন্দ্র রায়ের। সতিশ চন্দ্রের ছেলে ও তার স্ত্রী দুই দফায় আমাদের চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে দেয়। এতে পরিবারের লোকজন নিয়ে চলাচলের নিদারুণ সমস্যায় পড়েছি।
এ ব্যাপারে সতিশ চন্দ্র রায় ও তার স্ত্রী জোসনা রানী রায় জানান, ওই রাস্তার কিছু অংশ আমাদের। আমাদেরকে না বলেই আমাদের জমিটি ভরাট করে রাস্তা তৈরী করেছে। তাই আমরা আমাদের অংশে গাছ লাগিয়ে দিয়েছি। হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সাথে আলোচনা করে দ্রুত সমস্যাটি সমাধান করে দেওয়া হবে।
বাবু/জেএম