বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার থেকে একটি ওয়ান সুটারগান, একটি কার্তুজ ও

2022-11-13T20:10:57+00:00
2022-11-13T20:10:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৮:১০ পিএম   (ভিজিট : ২০৩)
X

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার থেকে একটি ওয়ান সুটারগান, একটি কার্তুজ ও একটি ককটেল উদ্ধার করা হয়। গ্রেফতার মো. নজরুল ইসলাম জুয়েল (২৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের রামাশ্বাপুর এলাকার ছোট শিব নারায়ণপুর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল শনিবার রাতে বেগমগঞ্জের জীরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের আব্দুল্ল্যাহ ব্রিক ফিল্ড সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার থেকে একটি ওয়ান সুটারগান, একটি কার্তুজ ও একটি ককটেল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy