প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১:৫৯ পিএম (ভিজিট : ২৫৫)

X
মেহেরপুরে সাবধান বার্তা সম্বোলিত বোমা সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাংনী উপজেলার বামন্দি বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে বামন্দি পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই বোমা সদৃশ বস্ত উদ্ধার করে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোর গ্যাং পরিচয়ে কে বা কারা লাল টেপ দ্বারা পেচানো বোমা সাদৃশ্য একটি বস্তু রেখে চলে যায় যেটাতে কিশোর গ্যাং পরিচয়ে বিভিন্ন রকম সাবধান বার্তা লেখা আছে।
বামন্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসরাফিল জানান, সোমবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। ওই বস্তুতে কিছু সাবধান বার্তা লেখা আছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
-বাবু/এ.এস