বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন - হুমকিতে কোটি টাকার সড়ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। চাওড়া ইউনিয়নের চন্দ্রাএলাকার চন্দ্রা

2022-11-14T15:18:33+00:00
2022-11-14T15:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন - হুমকিতে কোটি টাকার সড়ক
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৩:১৮ পিএম   (ভিজিট : ৩১৩)
X


বরগুনার আমতলীতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। চাওড়া ইউনিয়নের চন্দ্রাএলাকার চন্দ্রা খাল থেকে অবৈধ বোমা মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে স্থানীয় এক শিক্ষক বাড়ী ও মাদ্রাসার মাঠ ভরাট করছেন।

সরেজমিনে উপজেলার চাওড়া ইউনিয়নের রাঢী বাড়ী ব্রিজ সংলগ্ন স্থানে খালে নির্বিকারে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের  জসিম মিয়ার বোমা মেশিন দিয়া বালু উত্তোলন করতে দেখা গেছে। অবৈধ বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার শিক্ষক ওলী উল্লাহ ।

স্থানীয়রা অভিযোগ করে জানান, এই খাল থেকে বোমা মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে খালের তীরে আমতলী তালুকদার বাজার কোটি টাকার সড়ক বিলিন হয়ে যেতে পারে।একই সঙ্গে কৃষি জমি ও বসতভিটাও পড়েছে হুমকির মুখে। পাশপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের মানুষেরা। অসাধু বালু ব্যবসায়ীরা সরকারী আইনকানুনের তোয়াক্কা না করেন উপজেলার বেশ কিছু স্থানে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।

আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ধুলার কারণে বাসা-বাড়িতে থাকার অযোগ্য পরিবেশ হয়ে পড়েছে। অনেকেই এসব ধুলা বালির মধ্যে চলাচল করায় নানা ধরনের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সড়ক, কালভার্ট, বিভিন্ন স্থাপনার সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে নদী, খাল ও পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। চন্দ্রা গ্রামের রাঢী সলগ্ন আমতলী তালুকদার বাজার সড়কের ১০ মিটারের  মধ্যে খাল থেকে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে এভাবে খাল, ডোবা ও পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

বোমা মেশিন মালিকরা জানান, নিচু জমি ভরাট, নির্মাণ কাজসহ বিভিন্ন কাজের জন্য এই বালু তোলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বরিশাল সূত্রে জানা যায়, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ। বালু উত্তোলন করতে হলে সরকার স্বীকৃত নির্ধারিত বালু মহাল থেকে তা উত্তোলন করতে হয়। পুকুর বা ডোবা থেকে বালু উত্তোলনের সময় সেখানে যে শূন্যতা তৈরি হয় তার কারণে আশপাশে ভূমি ধস ঘটতে পারে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের মুঠোফোনে বলেন, জরুরী ভাবে বালু উত্তোলন বন্দ করা হবে। উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy