প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৩:২১ পিএম আপডেট: ১৪.১১.২০২২ ৩:২৯ পিএম (ভিজিট : ২২৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার এসআই কামাল উদ্দিন ও এএসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে রুবি আক্তার (২৭) নামে একজন নারী মাদক কারবারিকে ৬ হাজার ৬শ' ৫০পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত রুবি নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
সোমবার (১৪ নভেম্বর) সকালে নবীনগর থানা প্রাঙ্গণে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য দেন নবীনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১ টার দিকে আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ইয়াবা ও নগদ টাকাসহ ঐ আসামিকে আটক করা হয়।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। প্রত্যকে নিজ নিজ অবস্থান থেকে নিজ এলাকাকে মাদকমুক্ত করলে সারাদেশ মাদকমুক্ত হবে। আমি আমার দায়িত্বরত এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এরই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ এই নারীকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-বাবু/এ.এস