প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৩:২৩ পিএম (ভিজিট : ২৪৬)

X
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার এক কুচক্রী মহল চাকরিজীবী, ব্যবসায়ী, ও দূরবর্তী জেলার অপরিচিত লোকদের আটক করে গুরুতর আহত করে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ১ অক্টোবর ২০২২ মোঃ আব্দুল হান্নান তালুকদার (৫৭) নিজে বাদী হয়ে আটপাড়া থানায় মামলা রুজু করেন। উক্ত মামলার আসামিরা হলেন শ্রীরামপাশা গ্রামের মোঃ কামরুজ্জামান (কামালের) ছেলে মোঃ বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আকাশ মিয়া, রতন মিয়ার ছেলে জিহাদ মিয়া, দুওজ গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে রাজু মিয়া ও ইকরাটিয়া গ্রামের মোঃ মিজবা হোসেনের ছেলে মাহমুদ মিয়া। তাদের মধ্যে বাপ্পী মিয়ার নেতৃত্বে পরিচিত ও অপরিচিত যে কোন স্তরের পেশাদারী লোকদের আটক করে জোরপূর্বক ভাবে টাকা আদায়, চাঁদাবাজি, স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে।
মামলার বাদী মোঃ আব্দুল হান্নান তালুকদার বলেন আমার ছেলে আটপাড়া উপায় এজেন্ট চাকুরী জিবি মোঃ নাদির হোসেন (২১) এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার ছেলেকে খুন করবে বলে হুমকি দেয়। বিষয়টি তাদের অভিভাবকদের জানালে আরক্ষিপ্ত হয়ে উঠে সন্ত্রাসীরা। ঠিক দুদিন পর আমার ছেলে মোঃ নাদির হোসেন তেলিগাতী বাজারে উপায় এজেন্টের নিকট থেকে টাকা কালেকশন করে আটপাড়া আসার পথে আতিক মিয়ার দোকানের ২য় তলার ছাদে ধরে নিয়ে দা, রামদা, লোহার পাইপ,ও কিরিচ দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে এবং আমার ছেলের বেগে থাকা উপায় এজেন্টের কালেকশনকৃত নগদ অর্থ ৯০,০০০ টাকা জোর করে নিয়ে যায়। পরবর্তীতে খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পাই ।ছেলের গুরুতর অবস্থা দেখে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। কিন্তু এখন পর্যন্ত আমার ছেলে পঙ্গু অবস্থায় আছে। পরবর্তীতে জানতে পারলাম এর আগেও অনেক বাবার সন্তানের সাথে এমনটাই হয়েছে। বিভিন্ন ধরনের অন্যায় ও অশ্লীল কাজের সাথে জড়িত এই সন্ত্রাসীরা। তাই আমি একজন বাবা হয়ে জেলার উদ্যাতন কর্মকর্তার কাছে আমার ছেলের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি ঐ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
মামলার প্রধান আসামি মোঃ বাপ্পি মিয়ার সাথে একের অধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানায় এই মামলার আসামিরা জামিনে এসেছে তারা যদি অপরাধ করে থাকে অপরাধের শাস্তি তারা পাবে।
-বাবু/এ.এস