লম্বা চুলই কাল হলো কলেজছাত্রী ঝুম্পার

নিজস্ব প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ঝুম্পা মজুমদার (২০)। পরীক্ষা দিতে গত ৩ নভেম্বর পাটকেলঘাটা থেকে ইজিবাইকযোগে

2022-11-14T17:13:21+00:00
2022-11-14T17:21:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লম্বা চুলই কাল হলো কলেজছাত্রী ঝুম্পার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:১৩ পিএম  আপডেট: ১৪.১১.২০২২ ৫:২১ পিএম  (ভিজিট : ২০২)
X

সাতক্ষীরার কুমিরা মহিলা কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ঝুম্পা মজুমদার (২০)। পরীক্ষা দিতে গত ৩ নভেম্বর পাটকেলঘাটা থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরা শহরের কেন্দ্রে আসছিলেন।

পথে মাথার লম্বা চুল জড়িয়ে যায় ইজিবাইকের মোটরে। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ বাঁচলেও ঝুম্পার মাথার ওপর থেকে চামড়াসহ সব চুল উঠে জড়িয়ে যায় মোটর। বর্তমানে তিনি খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঝুম্পা মজুমদার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নের রাড়ীপাড়া গ্রামের নেপাল মজুমদার মেয়ে।

নেপাল মজুমদারের তিন সন্তানের মধ্যে ঝুম্পা মজুমদার সবার বড়। দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স পাঁচ বছর। ঝুম্পার আত্মীয় নারায়ণ মজুমদার বলেন, বর্তমানে ঝুম্পা মজুমদার খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে হবে। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ঝুম্পার দরিদ্র বাবার পক্ষে তার ব্যয় বহন করা কঠিন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

ঝুম্পা মজুমদারের বাবা নেপাল মজুমদার বলেন, ‘আমি অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালাই। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করিয়েছি। আমার মেয়েটা বাঁচতে চায়। তবে আমার পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব না। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার মেয়েকে বাঁচার সুযোগ করে দিন।’

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy