কালিহাতী কমিউনিটি সেন্টারে আগুন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী সদরের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টার দিকে

2022-11-14T17:27:31+00:00
2022-11-14T17:27:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতী কমিউনিটি সেন্টারে আগুন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩০৭)
X


টাঙ্গাইলের কালিহাতী সদরের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় কালিহাতী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় আনুমানিক প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম।

তিনি বলেন, বিকেল ৩:১০ মিনিটে কালিহাতী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনায় প্রায় আনুমানিক ১৫ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, এ আগুনটি বিড়ি- সিগারেট থেকে সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে কালিহাতী অডিটরিয়াম কমিউনিটি সেন্টারের ইজারাদার রাজিব শেখ জানান, এ আগুন লাগার ঘটনায় আমার আনুমানিক প্রায় দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy