লালমনিরহাটে গাঁজাসহ আটক ১

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন দুলালকে (২৯) আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সোমবার

2022-11-14T17:27:52+00:00
2022-11-14T17:27:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে গাঁজাসহ আটক ১
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৫৩)
X

লালমনিরহাটে প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন দুলালকে (২৯) আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেন।

আটকৃত মো. আনোয়ার হোসেন দুলাল (২৯) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার করুসা ফেরুসা গ্রামের আফজাল হোসেনের ছেলে। পুলিশ সূত্র জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং কারে থাকা একজনকে আটক করেন। পরে কারটি জব্দ করা করা হয়। 

এ বিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা নিয়ে প্রাইভেট কারটি কুড়িগ্রাম থেকে রংপুরে আসার পথে ৫২ কেজি গাঁজাসহ প্রাইভেট কারটিকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy