ফারদিন হত্যায় এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখনও সুনির্দিষ্ট

2022-11-14T18:47:06+00:00
2022-11-14T18:47:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ফারদিন হত্যায় এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৯৭)
X

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনায় এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ মেলেনি। 

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ফারদিন হত্যায় আমরা এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ পাইনি। তাই এখন-ই কিছু বলা যাচ্ছে না। আমরা তথ্য-প্রমাণভিত্তিক কথা বলি। এখনো সেরকম কিছু বলার মতো তথ্য আসেনি। তারপরও হারুন (ডিএমপির অতিরিক্ত কমিশনার-ডিবি) হয়তো কিছু বলেছেন।

মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে। গত শনিবার (১২ নভেম্বর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ফারদিন নূর পরশ ঢাকার কোনো এক জায়গায় খুন হতে পারেন। তিনি বলেন, বলেন, ফারদিনের মোবাইলের ডাটা অ্যানালাইসিস ও বিভিন্ন জায়গায় সে যার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সবকিছু মিলিয়ে তদন্তে এখনও হত্যার বিষয়ে কোনো ক্লু পাইনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy