প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৭:৫৫ পিএম (ভিজিট : ৩৪৬)

X
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ইউনিয়নে নমুনা শস্য কর্তন করা হয়।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে বারহাট্টা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শফিকুল ইসলামের আড়াই বিঘা জমিতে ব্রিধান ৭৫ জাতের ধান চাষ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিয়মিতভাবে তদারকি ও পরামর্শ দিয়ে কৃষককে সহযোগিতা করেন। স্বল্প সময়ে এই ধান পেকে থাকে। ধানের ফলন কেমন হয়েছে তা দেখার জন্য সোমবার নমুনা ফসল কর্তন করা হয়। এতে দেখা যায় হেক্টর প্রতি ৪.৫৫ মে. টন ধান (শুকনো) ফলেছে।
নমুনা ফসল কর্তনের সময় উপজেলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার উচ্ছাস পাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পাশের কৃষকরা উপস্থিত থেকে তাদের ভিন্ন জাতের ধানের তুলনায় ব্রিধান ৭৫ ভাল ফলন ও অগ্রিম ফসল উঠায় আগামীতে তারাও এই জাতের ধান চাষ করবে বলে জানান।
উল্লেখ্য জীবনকাল কম হওয়ায় অগ্রিম ফসল কাটার সুবাধে একই জমিতে কৃষক এই জাতের ধান চাষ করবে বলে জানান।
বাবু/জেএম