প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৮:০০ পিএম (ভিজিট : ২৫৫)

X
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে হাসপাতাল চত্বরে আলোচনা সভা ও বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. মো. মঞ্জুর-এ-মোর্শেদ, ডায়াবেটিক সমিতির মহাসচিব ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, ডায়াবেটিস হাসপাতালের কো অর্ডিনেটর দুলাল বোস প্রমুখ। বক্তারা সকলকে ডায়াবেটিস থেকে রক্ষায় সচেতন থাকার পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান।
বাবু/জেএম