সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।রোববার (১৩ নভেম্বর) বিকেলে

2022-11-14T21:01:06+00:00
2022-11-14T21:21:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে সাপের কামড়ে জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৯:০১ পিএম  আপডেট: ১৪.১১.২০২২ ৯:২১ পিএম  (ভিজিট : ১৯৩)
X

সুন্দরবনের দুবলারচরে শুঁটকি শুকানোর সময় সাপের কামড়ে মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মনিরুল সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুবলারচর থেকে অন্য জেলেরা মোবাইল ফোনে জানিয়েছে মনিরুল গাজী সাপের কামড়ে মারা গেছে। তার মরদেহ নিয়ে দুবলারচর থেকে তারা বাড়িতে রওনা হয়েছে। শুনেছি শুঁটকি পল্লীতে মাছ বিছানোর সময় তাকে সাপে কামড় দেয়।

সোমবার রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছাবে।’ আশাশুনি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে থেকে বিষয়টি শুনেছি। মরদেহ পৌঁছানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

বাবু/জেএম








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy