কলমাকান্দা সীমান্ত এলাকায় ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু

রীনা হায়াৎ, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার দিনগত রাত

2022-11-15T13:55:21+00:00
2022-11-15T13:55:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কলমাকান্দা সীমান্ত এলাকায় ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু
রীনা হায়াৎ, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১:৫৫ পিএম   (ভিজিট : ৩৩৩)
X


নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে। কলমাকান্দা থানার অফিসার ইন-চার্জ আব্দুল আহাদ জানান, দিনগত রাতে হঠাৎ ভারতের বেদগড়া থেকে কৃষকদের ফসল খেতে মাঠে নেমে পড়ে একদল বন্যহাতি।

গ্রামবাসী আট নয় জনের একটি দল বন্যহাতি তাড়াতে মাঠে যান। এসময় বন্যহাতি গ্রামবাসীদের তাড়া করে। এসময় পালিয়ে যেতে সক্ষম হলেও বন্যহাতি নুরুলকে শুঁড়ে আটকে আছার মারে।

এ ঘটনার পর নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy