ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৪) নামের এক দিনমজুর বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধায়

2022-11-15T16:32:42+00:00
2022-11-15T16:32:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:৩২ পিএম   (ভিজিট : ২০২)
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটর সাইকেলের ধাক্কায় নুর হোসেন (৫৪) নামের এক দিনমজুর বৃদ্ধের মৃত্যু ঘটেছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর কলেজ মোড় থেকে গঙারহাট পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত ছবি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মত নুর হোসেন একই গ্রামের পল্লী চিকিৎসক সত্য রায় এর বাড়ীতে দিন মজুরির কাজ করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় সন্ধার দিকে বাড়ীর সামনের পাকা রাস্তা পারাপার হতে দুর থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy