শরীয়তপুরে পুকুর থেকে কুমির উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি

2022-11-15T16:39:03+00:00
2022-11-15T16:39:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শরীয়তপুরে পুকুর থেকে কুমির উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৮১)
X

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকার খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুকুরে বড় একটি কুমিরকে ডিম বা থাকার জন্য মাটি খুঁড়তে দেখেন পুকুরের কাজ করা কর্মীরা। পুকুরে কাজ করে কর্মীরা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। এর দৈর্ঘ্যে প্রায় ৮ ফিট। উপজেলা প্রাণী সম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কুমির দেখতে ভিড় জমিয়েছে। 

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেয়ার জন্য বন বিভাগের অফিসে জানান। সকালে এটিকে নেওয়ার জন্য বন বিভাগের ঢাকার কর্মীদের আসার কথা রয়েছে। তবে বিষয় হল এটি খুলনা বাগেরহাটের পানির কুমির। আর এই ঘেরের পাশে ছোট একটি নদী। কিভাবে এটি আসল দেখার বিষয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy