৯৯৯-এ কল পেয়ে ৩ শিক্ষককে উদ্ধার করলো পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে হামলা চালিয়ে তিন শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই

2022-11-15T17:52:20+00:00
2022-11-15T17:52:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৯৯৯-এ কল পেয়ে ৩ শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৮৫)
X

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে হামলা চালিয়ে তিন শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। পরে ৯৯৯-এ কল পেয়ে ওই শিক্ষকদের উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের মা মনি আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী নুর নবীসহ তার পরিবারের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

এদিকে আহত শিক্ষক শাহজাদা বেগম, তার মেয়ে নুসরাত সুলতানা মিশু ও ছেলে মো. আজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গ্রামের শিক্ষার মান উন্নয়নে তারা বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন বলে জানা গেছে। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, শিক্ষার্থীরা সকালে প্রতিষ্ঠানের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিষ্ঠানের পাশের ধানখেতে কয়েকজন শিক্ষার্থী পড়ে যায়। এতে ধান গাছের ক্ষতি হয়। এ নিয়ে ক্ষেতের মালিক নুর নবীর স্ত্রী খালেদা বেগম প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষক শাহজাদা বেগমের সঙ্গে তর্ক শুরু করেন।

পরে খবর পেয়ে নুর নবীসহ তার ছেলে রিপন ও রিয়াজ এসে বিদ্যালয়ের অফিস কক্ষে হামলা চালায়। এতে বাধা দিতে গেলে ওই তিন শিক্ষককে মারধর করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহত শিক্ষকদের উদ্ধার করে। সরকারি রেজিস্ট্রিভুক্ত বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। শাহজাদা বেগম বলেন, ২০১৮ সালে এলাকার ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টির কার্যক্রম শুরু করি। এরপর থেকেই একটি চক্র এটি বন্ধ করার পাঁয়তারা করে আসছে। সামান্য ঘটনা নিয়ে নুর নবী তার ছেলেদের নিয়ে এসে বিদ্যালয়ে হামলা চালায়। বাধা দিতে গেলেই তারা আমাদের এলোপাতাড়ি মারধর করেন।

অভিযুক্ত নূর নবী জানান, শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক শাহজাদা বেগমের কয়েকটি রাজহাঁস তার ধানখেতের ব্যাপক ক্ষতি করেছে। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে শিক্ষিকার হাতাহাতি হয়। অন্য কেউ তাদের মারধর করেনি। সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, আহত শিক্ষকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy