আখাউড়ায় বিএসএফের বাঁধার মুখে ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে । বিজিবির

2022-11-15T20:25:19+00:00
2022-11-15T20:28:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিএসএফের বাঁধার মুখে ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৮:২৫ পিএম  আপডেট: ১৫.১১.২০২২ ৮:২৮ পিএম  (ভিজিট : ৩০৬)
X

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বাঁধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে । বিজিবির মাধ্যমে বিএসএফ স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের ওয়াশরুম মেরামত কাজ বন্ধ রাখতে বলে। বিএসএফ’র বাঁধার বিষয়টি জানায় বিজিবি। পরে মেরামত কাজ বন্ধ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশনের ভবন, শূন্য রেখা থেকে ইমিগ্রেশন ভবনে প্রবেশের রাস্তা এবং যাত্রীদের ব্যহারের জন্য ওয়াশরুম এবং এর রাস্তাটি ভাঙাচোরা ছিল। এতে যাত্রীদের অসুবিধা হতো। গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে মেরামত কাজ করছিল। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিএসএফ বিজিবিকে বলে কাজটি বন্ধ রাখতে। পরে বিজিবি তরফ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বলে। এরপর থেকে ওই মেরামত বন্ধ রয়েছে।  

ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও যাত্রীদে ওয়াশরুমের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাঁধা দিয়েছে বলে বিজিবি এসে আমাদেরকে কাজ বন্ধ রাখতে বলে। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিজিবি’র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, সীমান্তে ১৫০ গজের ভেতরে কোন কাজ করতে গেলে দু’দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রশন কর্তৃপক্ষ। যেহেতু দু’দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে তাই  ২/১ দিনের মধ্যে বিএসএফের সাথে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু করা হবে বলে আশা করছি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy