কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

ঝমকালো নানা আয়োজনে কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা

2022-11-15T20:36:33+00:00
2022-11-15T20:36:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৩৩৫)
X

ঝমকালো নানা আয়োজনে কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট ও কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী'র যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) কক্সবাজার আন্তজার্তিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম৷

পরে মেলা আয়োজক কমিটিদের নিয়ে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মেলা ঘিরে পুরো পর্যটন গলফ মাঠকে বর্ণিল সাজে সাজানো হয়। নান্দনিক সাজ ও আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রাঙ্গণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলার প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে রাজকীয়ভাবে নির্মিত নান্দনিক বিশাল গেইট। এবার বাণিজ্য মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের ১০৫টি স্টল অংশ নেয়। থাকছে দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানীর ২২টি প্যাভিলিয়ন। তারমধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল, শিশুদের বিনোদনমূলক রাইডস, খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শনার্থীদের নজর কাড়ছে।

কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির কো—চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ জানান, এবার অনেক ক্ষেত্রে মেলায় বেশ ভিন্নতা এসেছে। টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকিট্রক নৌকা, ওয়াটার বোট, ওয়াটার বল, ডিজিটাল ট্রেন, জাম্পিং স্লিপার, কার রেসিংসহ শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস।

মেলায় এসেছে আরএফএল, ভিশন, ওয়াকার, ইটালিয়ানো, কম্পী, হোম টেক্সটাইল, ইরানী গোল্ডসহ উন্নতমানের সব ব্র্যান্ড। পছন্দের কাপড় যেমন কিনতে পারবেন, তেমনি পায়ের জন্য আরামদায়ক ওয়াকার ব্র্যান্ডের সব ধরণের জুতোও রয়েছে। মেরিন সিটি মেগামার্টের বিশাল স্টলে মিলবে প্রয়োজনীয় সবকিছু। মহিলাদের কসমেটিকস ও কাপড়ের বাহারী সামগ্রি নিয়ে স্টল খুলেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ফ্যাশন জোন। নারীদের উন্নতমানের সাশ্রয়ীমূল্যে সবকিছু থাকছে এই স্টলে। মেলায় এবার খাবারেও এসেছে ভিন্নতা। দই ফুসকা এবারের বিশেষ আকর্ষণ। মেলার মাঠে গেলে সিলেটের বিখ্যাত রূহানী আচার সবাইকে কাছে টানবেই। কারণ স্বাদে আর রুচিতে বেশ ব্যতিক্রম এই আচার।

এছাড়াও মেলা প্রাঙ্গনে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার। সবাইকে নিয়মিত মেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাশেদুল হক রাশেদ, সদস্য সচিব কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কো— চেয়ারম্যান সাহেদ আলী সাহেদ ও প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy