চাটখিলে মেহেদী হাসানের কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাটখিলা হঠাৎ করেই কিশোর গ্যাং এর উৎপাত বেড়েছে। এদের কারণে পুরো এলাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। একই

2022-11-16T00:33:23+00:00
2022-11-16T00:37:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাটখিলে মেহেদী হাসানের কিশোর গ্যাং
মাদক বাণিজ্য রমরমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:৩৩ এএম  আপডেট: ১৬.১১.২০২২ ১২:৩৭ এএম  (ভিজিট : ১৯৭)
X

চাটখিলা হঠাৎ করেই কিশোর গ্যাং এর উৎপাত বেড়েছে। এদের কারণে পুরো এলাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। একই সাথে মাদকের সাথে তাদের যোগ সূত্র রয়েছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে  প্রজন্মকে বিপদগামী করছে তারা।


জানা যায়, চাটখিলের বিভিন্ন এলাকা বিশেষ করে ভীমপুর এলাকায় ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং  রয়েছে। এরা এলাকায় ছিনতাই চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। তাদের কারণে স্কুলগামী শিক্ষার্থীরাও মাঝেমধ্যে নানা বিপত্তির শিকার হতে হচ্ছে।  এছাড়াও স্কুলের কিশোরীদের তারা পথ আগল উত্ত্যক্ত করছে। এদের কারণেই স্কুলে যেতে ভয় পাচ্ছে অনেক ছাত্রী। একটি সূত্র জানায়, এ গ্রুপের নেতৃত্বে আছেন ভীমপুর এলাকার ৪নং ওয়ার্ড মাইজের বাড়ির আবুল কালাম ব্যাপারীর ছেলে মোঃ মেহেদী হাসান (১৭)। এই দলে আছে সাইকেল সাইফুল, মানিক রমিজ, রুবেল, বাবু, সফিকসহ আরো কয়েকজন।


এরা সংঘবদ্ধ হয়ে প্রায় সময় রাতের বেলা পথচারীদের গতিরোধ করে তাদের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে।  গত সোমবার রাতে বাড়ি ফিতার পথে এক ব্যক্তি তাদের মার ধরে শিকার হন। চাটখিল বাজারের বিভিন্ন অলিগলিতে কিশোর গ্রুপের সদস্যরা দাফিয়ে বেড়াচ্ছে। তাদের হাতে অনেকেই অপমানের শিকার হয়েছেন।  এদের হাতে মারধর শিকার হয়ে অপমানিত হয়ে তাদের ভয়ে কেউই মুখ খুলছেন না।  এছাড়া অনেক সময় রাতের বেলা চুরির ঘটনাও ঘটে।

 
এছাড়াও এদের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।  এদের মাধ্যমে নতুন প্রজন্মের অনেকেই মাদকের মরণ নেশায় জড়িয়ে পড়ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, এলাকায় কিশোর গ্যাং  সদস্যরা সাধারণ মানুষকে হয়রানি করছে। 


বিশেষ করে বিভিন্ন এলাকায় মোটরসাইকেল করে তারা বিকট শব্দ হয় হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। কেউ এর প্রতিবাদ করলে তাকে অপমানিত হতে হয় এবং কি মারধরের শিকার হয়েছেন অনেকেই। এলাকাবাসী এই কিশোরগঞ্জ সদস্যদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে জোর দাবি জানিয়েছেন।


বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy