শ্রীমঙ্গলে 'উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনু্ষ্ঠিত

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে 'উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স

2022-11-16T13:11:14+00:00
2022-11-16T13:11:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে 'উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনু্ষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১:১১ পিএম   (ভিজিট : ৩৫৫)
X


শ্রীমঙ্গলে 'উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ বুধবার  সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে এবং সুচনা কর্মসুচির সহযোগীতায় এ সভা অনু্ষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

সভায় গত তিন মাসের বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. পার্থ সারথি সিংহ।

সভায় পুষ্টি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, শিক্ষক নেতা জহর তরপদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

সভায় আরো উপস্হিত ছিলেন- সুচনা কর্মসুচির উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান উজ্জ্বল, নিউট্রিশন অফিসার মো. হাবিবুর রহমান, মনিটরিং অফিসার স্নিগ্ধা ভদ্র ও ইউনিয়ন কো-অর্ডিনেটর নির্মল চন্দ্র প্রমুখ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy