অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত মত বিনিময় সভায়। আসন্ন

2022-11-16T15:10:16+00:00
2022-11-16T15:10:16+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় মতবিনিময় সভা
অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩:১০ পিএম   (ভিজিট : ২৭২)
X


অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত মত বিনিময় সভায়। আসন্ন রবি মৌসুমে অনাবাদি ও পতিত জিম চাষাবাদের আওতায় আনয়ন এবং কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা, সার ও বীজ ডিলার এবং অগ্রসরমান কৃষকদের সাথে বুধবার(১৬ নভেম্বর)সকালে আয়োজিত মত বিনিময় সভায় এ তাগাদা দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মতবিনিময়ের আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত সাহা, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, সার ও বীজ ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম ও কৃষক হেবজুল বারী।মত বিনিময় শেষে ১৬০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়।
 
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শাহানা বেগম- বলেন, 'আখাউড়ায় ১৭৪ ভাগ জমি ব্যবহার হয়। তার মানে এক জমি বছরে অন্তত দুইবার ব্যবহার পুরোপুরি হয়নি। কৃষক চাইলে ধানের পাশাপাশি সরিষা চাষ করে জমির ব্যবহার বাড়ানো যেতে পারে।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত সাহা বলেন, 'এ জেলায় কৃষি জমি বাড়ানোর সুযোগ নেই। তবে উৎপাদন বাড়ানোর দিকে আমরা নজর দিতে পারি আমরা। বসত বাড়ি, ছাদ, রাস্তার পাশে গাছ লাগাতে পারি আমরা।'

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, 'সার্বিক পরিস্থিতিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি আমাদেরকে জমির সড়বোত্তম ব্যবহার করতে হবে।'

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy