সরাইলে থ্রি-হুইলার বন্ধে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৪:৩৬ পিএম (ভিজিট : ৩২৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থ্রি-হুইলার অবৈধ ভাবে ঢাকা সিলেট মহাসড়কে চলাচল বন্ধ করতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসুসহ থানার পুলিশ কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা কড়াকড়ি অভিযান পরিচালনা করতে দেখা গেছে। এ সময় হাইওয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মহাসড়কে উঠা বেশ কিছু সিএনজি আটক করেন। এবং কাগজপত্র ও হেলমেট মোটরসাইকেল সাথে না থাকায় তাদেরকে আটক করা হয়েছে।
এ অভিযান বিষয়ে জানতে চাইলে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) সুখেন্দু বসু বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা বেশ আগে থেকেই থ্রি-হুইলার মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসাবে আজ বুধবার আমরা এখানে অভিযান পরিচালনা করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
-বাবু/এ.এস