ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

বুলেটিন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এ

2022-11-17T10:37:49+00:00
2022-11-17T10:37:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০:৩৭ এএম   (ভিজিট : ১৯৭)
X


বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া, আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশের তারিখ আগামী ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। এ কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে একই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সম্মেলনও পেছানো হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy