রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সকাল ১০.০০ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব

2022-11-17T18:51:17+00:00
2022-11-17T18:51:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:৫১ পিএম   (ভিজিট : ২০৪)
X

রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সকাল ১০.০০ টায় পুলিশ লাইন্স ড্রীল শেডে অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন  রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ,  ফোর্সবৃন্দ ও সিভিল স্টাফগন  উপস্থিত ছিলেন।

কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট কল্যাণ সংক্রান্ত  বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  এরপর বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষ হল অব ইউনিটিতে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ জনগণ যাতে কোন ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিতকরণের নির্দেশনা দেওয়া হয়। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও  জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার দিকনির্দেশনা প্রদান করা হয়।  এলাকায় চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বৃদ্ধি পায় সেদিকের প্রতি লক্ষ্য রাখার কথা বলা হয়।  মাদক, জংগীবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করনের কথা বলা হয়। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সকলকে  দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।  বিভিন্ন ক্যাটাগরিতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী অফিসার-ফোর্সদের সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া সম্প্রতি  পিআরএল এ গমনকারী দুইজন পুলিশ সদস্যের হাতে শুভেচ্ছা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy