প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:০৫ পিএম (ভিজিট : ১৯৫)

X
সাতক্ষীরার শ্যামনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২০ মণ ভেজাল মধু জব্দ করেছেন। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব মধু জব্দ করা হয়।
এসময় ভেজাল মধু তৈরির কাজে ব্যবহৃত জেলি, ইউরিয়া সার, ফিটকিরি, খাবার সোডাসহ অপরিচিত বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান ভেজাল মধু তৈরির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় চিনি জ্বালিয়ে তৈরি মধু এবং মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে ব্যবহৃত জেলি, ইউরিয়া সারসহ মানবদেহের জন্য ক্ষতিকর উপকরণসহ ২০ মণ ভেজাল মধু জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে ভেজাল মধু তৈরির কারিগর আশরাফুল পালিয়ে যান। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভেজাল মধু উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।
বাবু/জেএম