খুলনায় যৌতুকের মামলায় এসআই কারাগারে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

খুলনায় যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় টুরিস্ট পুলিশের এস আই সোবহান মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জেলার নারী

2022-11-17T19:27:54+00:00
2022-11-17T19:27:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় যৌতুকের মামলায় এসআই কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:২৭ পিএম   (ভিজিট : ১৭১)
X

খুলনায় যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় টুরিস্ট পুলিশের এস আই সোবহান মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় সোবহান মোল্লা দ্বিতীয় স্ত্রী ফারজানা ২০২১ সালে ১৫ ডিসেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, সোবহান মোল্লা প্রথম বিয়ের তথ্য গোপন রেখে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকের নামের এক কিশোরীকে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। তখন তিনি সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও মারধর করে হাসপাতালে ভর্তি করেন। উপায় না পেয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর মামলা করেন ফারজানা।

চলতি বছরের ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৩ সেপ্টেম্বর আদালত এস আই সোবহান মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

এরপর তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। বুধবার আদালতে তার আত্মসমর্পণ করার দিন ধার্য  ছিল। কিন্তু তিনি সেদিন আদালতে উপস্থিত হতে পারেনি। বৃহস্পতিবার সকালে তিনি উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামহ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । 


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy