ছাদ থেকে পড়ে প্রাণ গেল আ.লীগ নেতার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার দেবহাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইমান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭

2022-11-17T19:34:12+00:00
2022-11-17T19:34:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাদ থেকে পড়ে প্রাণ গেল আ.লীগ নেতার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

সাতক্ষীরার দেবহাটায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইমান আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইমান আলী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, ইমান আলীর নিজস্ব ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। তিনি শ্রমিকদের কাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যায়।

দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবাইদুল্লাহ জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিষয়টি দুর্ঘটনা বলে মনে হয়েছে। বিষয়টি নিয়ে  ইমান আলীর পরিবার কোনো অভিযোগ দেয়নি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy