বেনাপোল সীমান্ত থেকে ৭২ পিস স্বর্ণের বার উদ্ধার

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধারের ২০ ঘণ্টার ব্যবধানে আবারো বেনাপোল সীমান্ত থেকে আটক

2022-11-17T20:04:09+00:00
2022-11-17T20:04:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল সীমান্ত থেকে ৭২ পিস স্বর্ণের বার উদ্ধার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:০৪ পিএম   (ভিজিট : ২৬২)
X

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধারের ২০ ঘণ্টার ব্যবধানে আবারো বেনাপোল সীমান্ত থেকে আটক হল স্বর্ণের আরও একটি বড় চালান। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বিজিবি বেনাপোলের পাঁচভুলোট সীমান্ত থেকে জব্দ করেছে প্রায় ১০ কেজি ওজনের ৭২ পিস স্বর্ণের বার। 

ফলে বিজিবি কর্তৃক ২ দিনে জব্দকৃত স্বর্ণের পরিমাণ প্রায় ২৭ কেজি। বিজিবি জানিয়েছে, পুটখালী গ্রামের মেহেদী হাসান রহমতপুর গ্রাম দিয়ে মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। 

এসময় বিজিবি মোটরসাইকেলের ট্যাংকি তল্লাশি করে ৯ কেজি ৫শ’ ৫৪ গ্রাম ওজনের ৭২ পিস স্বর্ণের বার জব্দ করে। এর আগে, বুধবার রাতে বেনাপোলের আমড়াখালি এলাকায় বেনাপোল গামি একটি পিকআপে তল্লাশি করে সাড়ে ১৬ কেজি স্বর্ণেরবারসহ দু’জনকে আটক করে। আটককৃতদের শার্শা থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৭৮ লাখ টাকা। স্বর্ণের বারগুলো শার্শা থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় পলাতক মেহেদীকে আটক করার চেষ্টা চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy