রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী মহানগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানাধীন খোজাপুর এলাকার আব্দুস

2022-11-17T20:20:24+00:00
2022-11-17T20:20:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮:২০ পিএম   (ভিজিট : ২৫৫)
X

রাজশাহী মহানগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানাধীন খোজাপুর এলাকার আব্দুস সামাদের ছেলে হায়দার আলী (২৮) ও রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২২)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ১৭ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে খোজাপুর এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী ও মুন্না ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল জব্বার (৩৩) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায় । গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি ৫টি ওয়ানশুটার গান জব্দ করে র‌্যাব। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy