হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাড়ি চলাচলে প্রশাসনের বাধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে

2022-11-17T21:00:01+00:00
2022-11-17T21:00:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:০০ পিএম   (ভিজিট : ২১৬)
X

গাড়ি চলাচলে প্রশাসনের বাধার অভিযোগে হবিগঞ্জে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাংবাদিক সম্মেলন করে এ ধর্মঘটের কথা জানান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতারা। জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

মোটর মালিক গ্রুপ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় সালামতপুরে নির্মিত সরকারি বাস টার্মিনালে বাসগুলোকে যেতে দিচ্ছে না। উপজেলা শহরে যানজটের অজুহাতে তারা টার্মিনালে বাস যেতে দেয় না। বুধবার হঠাৎ করে গাড়িগুলো আটকে দিয়ে জরিমানা করেছে। অথচ অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক এগুলো শহরে যানজট সৃষ্টি করলেও তাদের বন্ধ করা হচ্ছে না।

তিনি বলেন, আমরা বলেছি এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের সরকারি টার্মিনালে যেতে দিতে হবে। অন্যথায় শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব গণপরিবহন বন্ধ থাকবে। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে একদিন আগে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার জানান, কিছু দিন পূর্বেই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা মিলেই একটি সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা শহরে প্রবেশ করবে না। যানজট নিরসনে তারা শহরের বাইরে থাকবে। এতদিন তারা বাইরে ছিলও। কিন্তু হঠাৎ বুধবার তারা শহরে প্রবেশ করতে শুরু করে। তাদের শহরের বাইরে পূর্বের স্থানেই থাকতে বলা হয়েছে।

ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি মানা যাবে না। তবে মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বসে আলোচনা করব। উল্লেখ্য, সিলেটে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবার হবিগঞ্জে অন্য কারণ দেখিয়ে পরিবহন ধর্মঘট আহ্বান করা হলো।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy