গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের খান বাহাদুর ইসমাঈল

2022-11-18T12:05:33+00:00
2022-11-18T12:05:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১২:০৫ পিএম   (ভিজিট : ২২৭)
X

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর শহরের খান বাহাদুর ইসমাঈল সড়কের থানার মোড় এলকায় ঘটনাটি ঘটে।

নিহত শিশু ফারজানা (৪) উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে। জানা যায়, অটোরিকশা দিয়ে নিহত শিশু ফারজানা পিতা মাতার সাথে বাড়িতে যাচ্ছিল। খানবাহাদুর ইসমাঈল সড়কের থানার মোড় এলাকায় তাঁদের অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। পরে ফারজানা বাহিরে মাথা বের করে বাহিরে দেখার সময় পিছন দিক থেকে আরেকটি অটোরিকশা এসে তাঁর মাথায় ধাক্কা দিলে সে অটোরিকশা থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy