চালের দাম বাড়ার আশঙ্কা নেই : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সম্প্রীতির মিলগেট থেকে শুরু করে কোথাও চালের দাম বাড়েনি। একটা মৌসুম শেষ

2022-11-20T11:49:25+00:00
2022-11-20T11:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালের দাম বাড়ার আশঙ্কা নেই : খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১১:৪৯ এএম   (ভিজিট : ১৯৫)
X


নওগাঁয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সম্প্রীতির মিলগেট থেকে শুরু করে কোথাও চালের দাম বাড়েনি। একটা মৌসুম শেষ আরেকটা মৌসুম শুরু হলে এই দুই মৌসুমের মাঝখানে চালের দাম একটু ওঠানামা হয়। ইতোমধ্যে আমন মৌসুম ধান কাটা-মাড়াই শুরু হচ্ছে। এছাড়া ওএমএস চলমান রয়েছে। তাই চালের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নওগাঁ চেম্বার অফ কর্মাস ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী এ সময় বলেন, ‘সরকারি গুদামে যে খাদ্য মজুদ থাকার কথা, তার দ্বিগুণ আছে। প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সঙ্গে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোনো শংকা নেই।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘সরকার প্রান্তিক কৃষকদের নায্যামূল্য দিতেই ধান কেনে। সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হলো কি হলো না সেটা কোনো বড় কথা নয়। আমরা চাই কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘চকচকে চাল না খেয়ে সবাইকে নন-পলিশ চাল খাওয়ার অভ্যাস করতে হবে। আগের মতো মানুষ যদি নন-পালিশ চাল খাওয়া শুরু করে তবে আমাদের দেশে ১৮ থেকে ২০ লাখ টন চাল বেঁচে যাবে নষ্ট হওয়া থেকে। তখন আমদানি করার প্রয়োজন হবে না।’

খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেদিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানান মন্ত্রী।

এ সময় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহিম, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি, পরিচালক মোসাদ্দেক হোসেন খান ও যশোধা জীবন দেবনাথ, এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বার অফ কর্মাসের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে চেম্বারের মেম্বার-ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোনো সংকটে সরকারের সহযোগিতা ও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy