নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

আগামী ২৯ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। প্রায় ৭ বছর

2022-11-20T13:25:10+00:00
2022-11-20T13:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ
চলছে আলোচনা কে হচ্ছেন সভাপতি ও সম্পাদক
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১:২৫ পিএম   (ভিজিট : ১৯৭)
X


আগামী ২৯ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে। প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী (২৯ নভেম্বর মঙ্গলবার) সকাল ১০টায় নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ফেষ্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে দলীয় নবীন-প্রবীণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সম্মেলনে কয়েক লক্ষ লোকের সমাবেশ ঘটানোর টার্গেট নিয়ে কাজ করছে দলের নেতা-কর্মীরা।

বিশেষ সূত্রে জানা গেছে, নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।

নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক,যুগ্ন সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,যুগ্ন সাধারণ সম্পাদক আ,ফ,ম,বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং,মানু মজুমদার এমপি, রেবেকা মুমিন এমপি,ওয়ারেসাত হোসেন বেলাল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া পারভিন মনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বর্তমান বাংলাদেশ বিমান পর্যষদ পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল।

দলীয় সূত্রে জানা গেছে,সর্বশেষ ২০১৫ সালে নেত্রকোনা জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মতিউর রহমান খানকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।পরে ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়। দলীয় যে কোনো কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন সকল নেতাকর্মী। সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আসার জন্য দলীয় নেতারা নড়েচড়ে বসেছেন। প্রায় ৭ বছর পর ২৯ নভেম্বর সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। পদ প্রত্যাশী নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গেও যোগাযোগ রাখছেন নিয়মিত। সম্মেলনকে ঘিরে দলীয় কার্যালয়ের চিত্রই যেন পাল্টে গেছে। কে হবেন নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এমন আলোচনা চায়ের টেবিল থেকে শুরু করে হাটবাজারের সর্বত্রই চলছে। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিশেষ সূত্রে জানা যায়,আসন্ন জেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি মতিউর রহমান খান, জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা আওয়ামীলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, (আটপাড়া কেন্দুয়া-৩) আসনের সাবেক সংসদ সদস্য মনজুর কাদের কোরাইশী সহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

এছাড়া সাধারণ সম্পাদক পদে- বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান লিটন, অধ্যাপক ওমর ফারুক সহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।মঞ্চ প্রস্তুতি,সম্মেলনস্থলের সাজসজ্জাসহ সম্মেলন প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান বলেন ‘আমরা সবাই মিলেমিশে একটি সুশৃঙ্খল সম্মেলন আয়োজনের জন্য কাজ করছি। এতে অনেক লোকের সমাবেশ ঘটবে।এবারের সম্মেলন হবে একটি ঐতিহাসিক সম্মেলন।তিনি আরো জানান,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সফল করতে জেলা আওয়ামী লীগ কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy