নড়াইলে আ.লীগের মতবিনিময় সভা

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকান্ড ও স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা ও মতবিনিময়

2022-11-20T17:31:21+00:00
2022-11-20T17:34:16+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নড়াইলে আ.লীগের মতবিনিময় সভা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৫:৩১ পিএম  আপডেট: ২০.১১.২০২২ ৫:৩৪ পিএম  (ভিজিট : ২১৭)
X

নড়াইলে আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকান্ড ও স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রতিরোধ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

নড়াইল জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এসএম কামাল হোসেন, নড়াইল-১ আসনের সাংসদ বিএম কবিরুল হক মুক্তি, বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, মাগুরা-১ আসনের সাংসদ এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ইসমাইল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক বাবুল সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, আ’লীগ নেতা সিকদার জাহাঙ্গীর কবীর প্রমুখ।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy