ঘোড়াঘাটে ফেনসিডিলসহ আটক ১

মাহতাব উদ্দিন, ঘোড়াঘাট

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ সিএনজি থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চালকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক

2022-11-20T17:38:57+00:00
2022-11-20T17:43:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে ফেনসিডিলসহ আটক ১
মাহতাব উদ্দিন, ঘোড়াঘাট
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৫:৩৮ পিএম  আপডেট: ২০.১১.২০২২ ৫:৪৩ পিএম  (ভিজিট : ১৮৫)
X

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ সিএনজি  থেকে  ২৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চালকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। 

আটককৃত সিএনজি চালক মাদক কারবারি  মো. ময়নুল ইসলাম (৩৬)। পৌরসভার মিতালী গুচ্ছ গ্রামের ইমান আলীর পুত্র। ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় পৌরসভার কালুপুকুর বেলতলী পুলিশ চেক পোস্টের সামনে তল্লাশী কালে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২৭ বোতল ফেনসিডিলসহ চালককে আটক করা হয়।
 
পুলিশ জানায়, এসআই মোজাফফর হোসেন ও এএসআই আ. ওহাবসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-কামদিয়া সড়কে সিএনজিটিকে থামানোর সংকেত দিলে, পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে চালক ও তার সঙ্গীয়  আরও এক জন সিএনজি থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় সিএনজি চালক মো. ময়নুল ইসলামকে আটক করে।  অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সিএনজি তল্লাাশি করে পেছনের সিটের নিচ থেকে প্লাস্টিকের মধ্যে ২৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ একজনকে আটক ও ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। অপর একজন সহযোগীসহ ২ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy