কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জি এম আবু সাঈদ

সারাবাংলা

খুলনার পাইকগাছার বাণিজ্য নগরী কপিলমুনির সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য কপোতাক্ষ নদের ওপর সেতু

2022-11-20T17:20:28+00:00
2022-11-20T17:55:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
কপিলমুনি স্কুলে এবং হাসপাতালে যতায়াতের একমাত্র মাধ্যম এটা
জি এম আবু সাঈদ
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৫:২০ পিএম  আপডেট: ২০.১১.২০২২ ৫:৫৫ পিএম  (ভিজিট : ৫২৩)
X

খুলনার পাইকগাছার বাণিজ্য নগরী কপিলমুনির সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ।

রোববার (২০ নভেম্বর) তালা উপজেলার জালালপুর ইউনিয়নবাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাটের পাশে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। 

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু । মাস্টার আজিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, ইউপি সদস্য আমজাদ হোসেন, মাওলানা আব্দুস সোবহান, হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জালালপুরের ১০টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনিতে। এ অঞ্চলের অনেক ছেলেমেয়ে কপিলমুনি স্কুলে লেখাপড়া করেন। জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়। কিন্ত নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। কপোতাক্ষ নদের ওপর সেতু নির্মাণ এখন সময়ের দাবি । 


বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy