আখাউড়ায় বিএনপিতে গৃহদাহ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির রাজনীতিতে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে। উপজেলা ও ইউনিয়ন বিএনপিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের

2022-11-20T18:05:48+00:00
2022-11-20T18:05:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিএনপিতে গৃহদাহ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৬:০৫ পিএম   (ভিজিট : ৪৮৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপির রাজনীতিতে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে। উপজেলা ও ইউনিয়ন বিএনপিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করে ‘পকেট কমিটি’ গঠন করায় দলটির অন্তকোন্দল প্রকাশ্যে এসেছে। এজন্য দলটির নেতা-কর্মীরা ‘নাটের গুরু’ হিসেবে চিহ্নিত করেছেন লন্ডনে তারেক রহমানের ব্যাক্তিগত সহকারী হিসেবে থাকা সানি ভুঁইয়ার বড় ভাই কবির আহাম্মদ ভুঁইয়াকে।

গত কিছু দিন থেকে কবির আহাম্মদ ভুঁইয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করছে উপজেলা বিএনপির একটি অংশ। মূলত উপজেলা বিএনপি তিন ভাগে বিভক্ত হলেও হটাৎ করে আগামী ৩০ নভেম্বর উপজেলা বিএনপির সম্মেলন ঘোষণা করলে বিভক্ত বিএনপির দুইটি গ্রুপ একত্রিত হয়ে আখাউড়া উপজেলা বিএনপি বাঁচাও কমিটির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলার যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ সারোয়ারকে ও সদস্য সচিব করা হয়েছে উপজেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীকে। বিএনপি বাঁচাও কমিটির সদস্য সচিব শাহাজাহান চৌধুরী বলেন বিগত দিনে যারা জেল জুলুম ভয়ভীতি সমস্ত কিছু উপেক্ষা করে দল করে আসছে। এমন বহু নেতাকে বাদ দিয়ে আহবায়ক কমিটি করা হয়েছে। 

পদ বঞ্চিত এসব নেতাদেরকে অন্তর্ভূক্ত করার জন্য আমরা বলে আসছি। এজন্য বিএনপি মহাসচি মির্জা ফখরুল ইসলামের শরনাপন্ন হয়েছিলাম তিনি সকলকে অন্তর্ভূক্ত করে সম্মেলন করার নির্দেশ দিয়ে আমাদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম লিডারের কাছে পাঠায়। তিনি সুপারিশ ক্রমে আমাদেরকে জেলা আহ্বায়ক কমিটির কাছে পাঠায়। কিন্তু জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানকে চিঠি দেওয়ার পরে এ ব্যপারে যথাযথ ব্যবস্থা না নিয়ে সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। আমরা যারা দীর্ঘ দিন ধরে জেল জুলুমের শিকার হয়ে বিএনপি করছি আমাদের বাদ দিয়ে সম্মেলন করছে। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ব্যক্তিগত সহকারীর ভাই সদর উপজেলার বরিশল গ্রামের কবির আহাম্মেদ ভাইয়ের প্রভাব খাটিয়ে বিএনপিকে হাইজ্যাক করার প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা ‘বিএনপি বাঁচাও কমিটি’ করেছি। 

এ ব্যপারে জানতে চাইরে উপজেলা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া বলেন, যারা এ কমিটি করেছে দলের সাথে তাদের কোন সম্পৃক্ততা নাই।  বিগত দিনে দলের আন্দোলন সংগ্রামে তাদের কোন ভূমিকা  ছিল না। অনেকে বহিস্কৃত। তারা সরকারি দলের সাথে আতাত করে দলকে ক্ষতিগ্রস্ত করেছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু বলেন, বিএনপির রাজনীতির সাথে তাদের কোন সম্পৃক্ততা নাই। তারা যে কমিটি করেছে তার কোন ভিত্তি নাই। তাদের এই কমিটির কোন অনুমোদন নাই।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy