ককটেল বিস্ফোরণে কালকিনি থানার ওসি আহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ককটেল বিস্ফোরণে মাদারীপুরের কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত

2022-11-20T19:12:26+00:00
2022-11-20T19:12:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ককটেল বিস্ফোরণে কালকিনি থানার ওসি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৭:১২ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ককটেল বিস্ফোরণে মাদারীপুরের কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। আহত ওসি শামীম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার ও বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy