প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৮:২৮ পিএম (ভিজিট : ২৫২)
X
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বলিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে উপজেলার বালিপাড়া ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।