দুই জঙ্গিকে ধরতে আখাউড়া সীমান্তে সতর্ক পুলিশ-বিজিবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। ওই দুই

2022-11-20T21:17:25+00:00
2022-11-20T21:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই জঙ্গিকে ধরতে আখাউড়া সীমান্তে সতর্ক পুলিশ-বিজিবি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৯:১৭ পিএম   (ভিজিট : ৩৫৯)
X

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। ওই দুই জঙ্গি যেন কোনোভাবেই সীমান্ত পাড়িয়ে দিয়ে ভারতে পালিয়ে না যেতে পারে সেজন্য বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে তারা।

রোববার (২০ নভেম্বর) ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

পুলিশ ও বিজিবি’র একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতিমধ্যেই ওই দুই জঙ্গিকে কালো তালিকা ভুক্ত করেছে। বিজিবি’র প্রতিটি বর্ডার পোস্টে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল হক জানান, ওই দুই জঙ্গি ছবি ও ঠিকানা তাঁদেরকে দেওয়া হয়েছে। তাঁদেরকে কালো তালিকা ভুক্ত করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ জানান, ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy