বিটিএস, ফ্রিম্যান আর আতশবাজিতে শুরু বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ ২০২২

অপেক্ষার প্রহর ফুরোবে আর কিছুক্ষণের মধ্যেই।মাঠের লড়াই শুরুর আগে মরুর বুকে এখন চলছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে

2022-11-20T21:38:29+00:00
2022-11-20T21:40:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিটিএস, ফ্রিম্যান আর আতশবাজিতে শুরু বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ৯:৩৮ পিএম  আপডেট: ২০.১১.২০২২ ৯:৪০ পিএম  (ভিজিট : ২১৪)
X

অপেক্ষার প্রহর ফুরোবে আর কিছুক্ষণের মধ্যেই। মাঠের লড়াই শুরুর আগে মরুর বুকে এখন চলছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের গায়ক জাংকুক ও কাতারের ফাহাদ আল–কুবাইশি বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’–এ পারফর্ম করবেন।

বিশ্বকাপের ইতিহাসে শীতকালে এটাই প্রথম আসর। আরব বিশ্বেও এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। আর বিশ্বকাপে প্রথম কোরিয়ান হিসেবে উদ্ধোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন জাংকুক। এশিয়ায় এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০০২ সালে জাপান–কোরিয়া বিশ্বকাপে সিউলের উদ্ধোধনী অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো।

৬০ হাজার আসনবিশিষ্ট আল বায়ত স্টেডিয়ামে ছড়ানো হবে আলোর রোশনাই। চোখ ধাঁধানো আতশবাজির জন্য উদ্ধোধনী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাতে করা হচ্ছে।

উদ্ধোধনী অনুষ্ঠানের পর লড়াই

আল বায়ত স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় রাত ১০টায় কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে কাতারের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

বাবু/এসআর





Loading...
Loading...


কাতার বিশ্বকাপ ২০২২ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy